প্রাক-কথন:
আমি জার্মান-ফরাসী বাৎসরিক বইতে হেগেলীয় দক্ষিণপন্থী দর্শনকে সমালোচনার আলোকে আইন-বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সমালোচনা প্রকাশের ঘোষণা দিয়েছিলাম। ঐ লেখার খসড়ার মুদ্রণে যা প্রকাশিত হয়েছিলো তা ছিলো শুধুমাত্র লাগামহীন চিন্তার নিরিখে বহুবিধ বিষয়ের সমালোচনা; যেগুলো অবিকশিত এবং বুঝবার ক্ষেত্রে দুর্বোধ্য। এখন এই বিবিধ বিষয়ের প্রাচুর্যের যে ভিড় তা যদি সর্বসম্মতভাবে নীতিবাক্যের আদলে (*Sprichwortweise*) গৃহীত হোত, সেক্ষেত্রে হয়তোবা এই নীতিবাক্যসুলভ প্রকাশ সবার মধ্যস্থতায় একটি পদ্ধতিগত ধারণা দিতে পারতো।
এজায়গা থেকে আমি নানান স্বাধীন পুস্তিকায় অধিকার, নীতি, রাজনীতি ইত্যাকার বিষয়ের সমালোচনা করবো এবং পরিণতিতে চেষ্টা করবো একটি বিশিষ্ট কাজের আকারে আবারো সামগ্রিকের সাথে প্রত্যেকটি অংশের সম্পর্কের বিচারে মননশীল চিন্তাবিদের বিবিধ বিষয়বস্তুর সাপেক্ষে যে কাজ তার সমালোচনা হাজির করতে। এই জায়গায় ব্যক্তি তার হাজিরকৃত লেখায় অর্থনীতির সাথে রাষ্ট্র, অধিকার, নীতি, পৌর জীবনের সম্পর্ক খুঁজবে, যে বিষয়গুলো এখন পর্যন্ত শুধু স্পর্শ করা হয়েছে, আর জাতীয় অর্থনীতিও এই বিষয়গুলোকে ছুঁয়ে যায়।
এইক্ষণে জাতীয় অর্থনীতিতে আস্থা আছে এমন পাঠককে আমি নিশ্চিত করছি না যে, আমি যে ফলাফলগুলোতে উপনীত হয়েছি, জাতীয় অর্থনীতির উপর সামগ্রিকভাবে বস্তুনিষ্ঠ, সতর্ক বিশ্লেষণাত্মক পর্যালোচনার ভিত্তিতে সেগুলোতে পৌঁছানো গিয়েছিলো।
(অন্যদিকে অজ্ঞ/অসচেতন সমালোচক তার সামগ্রিক অজ্ঞতা ও চিন্তার দৈন্যতা লুকাতে সচেষ্ট; তিনি কাল্পনিক বয়ানে (*utopische Phrase*) অথবা অপরাপর বয়ানে যেগুলো একেবারে নির্ভেজাল, একদম দৃঢ়সংকল্প, একদম পুংখানুপুংখ সমালোচনা, যেগুলো কেবল আইনগত নয়, বরং সামাজিকভাবেও সামগ্রিক পরিমণ্ডলের নিরিখে দৃষ্ট সমাজের জায়গা থেকে সুদৃঢ়, আমজনতার জায়গা থেকেও তথ্যমূলক, যেখানে একজন ইতিবাচক সমালোচকেরও মাথা খাটানোর আরো বিষয় আছে, সেখানে তারও এক্ষেত্রে প্রমাণ দাখিলের বিষয় আছে যে, তারও পরম্পরাগত ধর্মীয় বিষয়াদির বাইরে দুনিয়াবী কোন বয়ান বলার আছে।)
এটি না বললেও চলে যে, আমি ফরাসী ও ইংরেজী সমাজতন্ত্রীদের কাজগুলোর বাইরে জার্মান সমাজতান্ত্রিক কাজগুলোও ব্যবহার করেছি। বিবিধ বিষয়সমৃদ্ধ মূল জার্মান কাজগুলোর জ্ঞানগত তৎপরতা ভাইটলিঙের (*Wilhelm Weitling*, ১৮০৮-১৮৭১) কাজের বাইরে কমে গিয়েছে; হেসের (*Moses Hess*, ১৮১২-১৮৭৫) রচনায় ব্যক্ত ২১টি বন্ধনী (*Einundzwanzig Bogen*) এবং এ্যাঙ্গেলসের ‘জাতীয় অর্থনীতির সমালোচনার রূপরেখা’ (*Umrisse zu einer Kritik der Nationalökonomie*) বাৎসরিক বইতে জায়গা করে নিয়েছে; সেখানে আমিও কাজগুলোর মৌলিক উপাচার সমূহের সর্বজনগ্রাহ্য ধারণা দিয়েছি।
(এইসব লেখকের বাইরে — যারা কিনা জাতীয় অর্থনীতির সমালোচনায় ব্যাপৃত, ঋণী থাকো চূড়ান্ত বিচারে ইতিবাচক সমালোচকদের প্রতি, যারা ফয়েরবাখের আবিষ্কারগুলোর সঠিক পর্যালোচনা ভিত্তিক মূল্যায়ন করেছেন বিশেষতঃ তার ‘ভবিষ্যতের দর্শন’ (*Philosophie der Zukunft*) এবং ‘দর্শনশাস্ত্রের পুনর্গঠনের তত্ত্বসমূহ’ (*Thesen zur Reform der Philosophie*)-এর মাধ্যমে তার খ্যাতির উপখ্যান (*Anekdote*) চাউড় করে। আবার সেখানে কেউ একজন আছেন, যিনি নিচু শ্রেণীর ঈর্ষা মনের মধ্যে লালন করেন, অপর কেউ আছেন ক্রোধবশত অপরের ধারাবাহিক অবদানকে দস্তুর মাফিক গোপন করার জন্য সচেষ্ট হন বলে মনে হয়।)
ফয়েরবাখ থেকেই এসেছে ইতিবাচক ও অকৃত্রিম সমালোচনা। যতই নিরবতা নামছে, ততই সুনিশ্চিত, গভীর, ব্যাপক এবং দীর্ঘমেয়াদী হয়ে উঠেছে ফয়েরবাখের লেখার প্রভাব; হেগেলের *Phänomenologie des Geistes* ও *Wissenschaft der Logik*-এর পর এতেই ছিলো প্রকৃত এক তাত্ত্বিক বিপ্লবের ভিত্তি। এই লেখার যেটি শেষ অধ্যায়, যেটি বিরচিত হয়েছে সামগ্রিকভাবে হেগেলীয় দ্বান্দ্বিকতা ও দর্শনের (*Hegelsche Dialektik und Philosophie*) মোকাবেলায়, তা আমাদের সময়কার ক্রিটিকাল ধর্মতাত্ত্বিকদের বিরোধিতায় পুরোদস্তর গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করি; এই ধরণের কাজ ইতিপূর্বে কখনো সম্পন্ন হয়নি — যা ছিলো একটি গুরুত্বপূর্ণ অসম্পূর্ণতা, যার অভাবে ক্রিটিকাল ধর্মতাত্ত্বিক ধর্মতাত্ত্বিকই রয়ে গেলেন।
ফলতঃ হয় দর্শনের কোন সুনির্দিষ্ট পূর্বশর্তসমূহকে তাকে কর্তৃত্ব হিসাবে গ্রহণ করতে হয়েছে অথবা যখন তার মধ্যে সমালোচনার প্রক্রিয়া বিজাতীয় আবিষ্কারসমূহের মধ্য দিয়ে তার দার্শনিক শর্তসমূহকে সন্দেহে নিপতিত করেছে, তা তিনি ত্যাগ করেছেন ভীরু কাপুরুষের ন্যায়, তাকে যাচাই-বাছাই না করেই। আর এই দাসবৃত্তিকে বিমূর্ত করা হয়েছে ঐ একই ক্রোধ থেকে, দাসবৃত্তিকে শুধু আরো নেতিবাচক, অসচেতন এবং সোফিষ্টদের আদলে রূপায়িত করে।
[শুধু নেতিবাচক ও অসচেতনভাবে তিনি অবিরত কোন অংশে তার লেখা সমালোচনাগুলোর বিশুদ্ধতার নিশ্চয়তার পুনরাবৃত্তি করেন, আবার কোনো অংশে অন্যের লেখার পর্যবেক্ষণে তিনি গুরুতর সমালোচনার নিরিখে তার নিজ জন্মভূমির সমালোচনা করেন; হেগেলীয় দ্বান্দ্বিকতা এবং সর্বতোভাবে অপরাপর জার্মানদেশীয় দর্শনের সমালোচনা তিনি করেন, কখনো আবার প্রচলিত দর্শনের সংকীর্ণতা ও প্রকৃতিবাদিতার (*Naturalismus*) অপসারণে এগুলোর উপর আধুনিক সমালোচনার জরুরী অবস্থান হয়েছে প্রমাণে প্রচুর দলিলপত্র এমনভাবে দাখিল করেন যে, এর বাইরে আর সব সমালোচনা সংকীর্ণ গণ্ডীতে আবদ্ধ, যেগুলোর কিছু অষ্টাদশ শতাব্দীর, যেখানে জনগণের সংকীর্ণতার সংশ্লিষ্টতা রয়েছে। শেষে যদি ক্রিটিকাল ধর্মতাত্ত্বিক ফয়েরবাখের মত অংশতঃ তার নিজের সত্ত্বার দার্শনিক শর্তসমূহের আবিষ্কারে পরিণত হন, প্রমাণ দাখিল হয় যে, তিনি তাই হয়েছেন; আর কার্যতঃ প্রমাণ হয় যে, ঐসব আবিষ্কার তাদের শিক্ষিত করতে পারেনি, শিরোনামে ব্যবহৃত শব্দ দিয়ে দর্শনে আক্রান্ত লেখকদের প্রতি তিনি আঘাত ছুড়ে মেরেও। অংশতঃ তিনি জ্ঞাত যে, তার সচেতনতার গরিমা ঐসব আবিস্কারের উপর অধিকার রাখতে সক্ষম। এতে হেগেলীয় দ্বান্দ্বিকতার উপাদানসমূহ যেগুলো তার সমালোচনামূলক লেখায় বাদ পড়ে যায়, সেগুলো তাকে এখনো ক্রিটিকালি বিনোদনের খোরাক যোগায় না; সেটা সঠিক সম্পর্ক আনার চেষ্টাতেই হোক বা সেটা আনার সক্ষমতা অর্জনের ক্ষেত্রেই হোক। বরং চেষ্টা করেছেন তিনি সেগুলো আড়াল করতে, হেগেলের দ্বান্দ্বিকতার উপর লিখিত পর্যালোচনাগুলোকে বিদ্রূপ করে, সেগুলোর উপর সংশয় প্রকাশ করে; তার কিছু ইতিবাচক শ্রেণীর প্রমাণের বিরুদ্ধে সমঝোতাবাচক শ্রেণীর প্রমাণ দাখিল করে, যার সূত্রপাত স্বকৃত সত্যের মাধ্যমে, […] তার মধ্যকার নিজস্ব বিশেষত্ব গোপন প্রক্রিয়া বলবৎ করে। ধর্মতত্ত্বের সমালোচক স্বাভাবিকভাবেই মনে করেন যে, এর সবই দর্শনশাস্ত্রের মামলা, তাই তা দিয়েই তিনি বিশুদ্ধতা, দৃঢ়সংকল্প এবং পুরোদস্তর ক্রিটিকাল সমালোচকের জায়গা থেকে গল্প ফাঁদতে পারেন; আর তার কাছে মনে হয় যে, তিনি প্রকৃত দর্শনে উত্তীর্ণ ব্যক্তি, যেহেতু ফয়েরবাখে হেগেলীয় কিছুর অভাব আছে, আর সচেতনতার অনুভূতির জায়গায় (*die Empfindung des Bewusstseins*) ধর্মতত্ত্বের সমালোচক জোরেসোরে আত্মসচেতনতার ও মনের আধ্যাত্মিক প্রতিমাপূজাকে (*Selbstbewusstsein des Geistes* এবং *Wesen des Geistes*) দূরে ছুঁড়ে দেবেন না।]
একইভাবে ধর্মতাত্ত্বিক সমালোচনাকেও মাপা হয়, জোরের সাথেই, যখন তা আন্দোলনের শুরুতে সফলতার এক সত্যিকার মুহূর্তে উপনীত; সেইসাথে আবার শেষ মুহূর্তে তা ধর্মতাত্ত্বিক ব্যঙ্গচিত্রের বিকৃত চূড়ার বেশি কিছু নয় এবং পরিণতিতে তা পুরানো দর্শনশাস্ত্রের বিশেষতঃ হেগেলীয় অত্যুত্কর্ষতার (*Hegelsche Transzendenz*) নামান্তর। ইতিহাসের এই আকর্ষণীয় ন্যায়নিষ্ঠতা যেমন কিছুটা ধর্মতত্ত্বে, দর্শনের প্রতিটি মুমূর্ষু দাগকে সুনিশ্চিতভাবে, সেইসাথে দর্শনের নেতিবাচক সমাধানকে উন্মোচিত করার মধ্য দিয়ে উপস্থিত। আমি ইতিহাসের এই নেমেসিস সম্পর্কে অন্য জায়গায় বিস্তারিত বলবো।
(অন্যদিকে ফয়েরবাখের দর্শনশাস্ত্রের সারবত্তা বিষয়ক আবিস্কারসমূহ অন্ততঃ সেগুলোর প্রমাণ উপস্থাপন করে সবসময়েই ক্রিটিকাল যুক্তিতর্কের মধ্য দিয়ে দর্শনশাস্ত্রীয় দ্বান্দ্বিকতাকে জরুরী (*unmittelbar der philosophischen Dialektik gegenüber*) করে তুলেছে; মানুষ আমার পর্যালোচনা থেকে ভবিষ্যতে …)
## মজুরী (*Arbeitslohn*)
মজুরী নির্ধারিত হয় পুঁজিপতি এবং শ্রমিকের পারস্পরিক শত্রুবৎ দ্বন্দ্বের মধ্য দিয়ে। পুঁজিপতিদের জন্য বিজয়টা জরুরী। পুঁজিপতিকে ছাড়া শ্রমিক যতদিন বেঁচে থাকতে পারে, পুঁজিপতি শ্রমিককে ছাড়া তার চেয়ে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। পুঁজিপতিদের নিজেদের মধ্যকার ঐক্য স্বাভাবিক ও কার্যকর, যা শ্রমিকের ঐক্যকে নিষিদ্ধ এবং পরিণতি ভয়াবহ বলে প্রতীয়মান করে। এছাড়া ভূমিমালিক ও পুঁজিপতি আদায়কৃত খাজনা তার শিল্পের কলেবর বৃদ্ধিতে খাটায়, এক্ষেত্রে শ্রমিকের খাজনা বা পুঁজি থেকে প্রাপ্ত সুদ কোনটাই নেই, যা দিয়ে সে তার আয় বাড়াতে পারে। যেকারণে শ্রমিকদের নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা হয় অনেক বড় আকারে। এইভাবে শ্রমিক থেকে বিযুক্ত থাকে পুঁজি, ভূসম্পদ ও কাজ, এ এক প্রয়োজনীয়, তাৎপর্যপূর্ণ এবং ক্ষতিকারক বিযুক্তি। পুঁজি ও ভূসম্পদের এক্ষেত্রে বিমূর্তায়নের মধ্য দিয়ে গতিরুদ্ধ হবার কোন দরকার নেই, যেটা অবশ্যই হয় শ্রমিকের কাজের ক্ষেত্রে।
শ্রমিকের জন্য পুঁজি, ভূসম্পদ ও কাজ থেকে বিযুক্তি মৃত্যুর নামান্তর।
শ্রমিকের জন্য ঐ পরিমাণ ন্যূনতম প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়, যা দিয়ে সে কাজ নির্বাহকালে বেঁচে থাকতে পারে, আর যাতে সে তার পরিবারের ভরণপোষণ করতে পারে এবং শ্রমিকদের প্রতিযোগিতায় বিলুপ্ত না হয়। সাধারণত যে মজুরী (*der gemeine Arbeitslohn*) দেওয়া হয়, স্মিথের বয়ান অনুযায়ী তা ন্যূনতম মানবতার (*simple humanity*) প্রকাশ, বলতে হয় পশুর জীবন টিকানোর উপযোগী।
মানুষের চাহিদা অন্যান্য সবকিছুর মত তার প্রয়োজনীয় উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। চাহিদার চেয়ে যোগান বেশি হলে শ্রমিকের একাংশ বেকার হয়ে যাবে বা না খেয়ে মরবে। শ্রমিকের অস্তিত্ব এক্ষেত্রে সংকুচিত হয়ে উৎপাদিত পণ্যের রূপে আবির্ভূত। শ্রমিক এখন পণ্যে পরিণত, এবং সে কিছুটা সৌভাগ্যবান, যদি সে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করতে পারে। আর তার চাহিদা, যার উপর তার বেঁচে থাকা নির্ভরশীল, নির্ভর করে বিত্তবান ও পুঁজিপতির মন-মর্জির উপর। যোগান চাহিদার চেয়ে বেশি হলে দামের প্রয়োজনীয় অংশ — মুনাফা (*Profit*), সরকারী ভাতা (*Grundrente*) অথবা মজুরী (*Arbeitslohn*) যা ধরা হয়েছে তার চেয়ে কম দেওয়া হয়; আর এই সুবিধাদির কোনোটিকে বাদও দেওয়া হয়, এবং এইভাবে বাজারমূল্য কেন্দ্রীয় প্রভাবক (*central point*) হিসাবে স্বাভাবিক দামের উপর প্রভাব খাটায়।
কিন্তু ১) শ্রমিকের পক্ষে শ্রমের এক বৃহদাংশকে অন্যদিকে ধাবিত করা দুরূহতম কাজ, ২) সে তার মালিকের সাথে নিম্নবর্গীয় সম্পর্কের (*das subalterne Verhältnis*) দ্বারা যুক্ত, যেকারণে তার অবস্থান অসুবিধাজনক জায়গায়।
বাজারমূল্যের স্বাভাবিক মূল্যের উপর এই প্রভাবের কারণে শ্রমিক চূড়ান্ত বিচারে সবই হারায়। আর পুঁজিপতি তার এইক্ষেত্রে তার পুঁজি অন্যদিকে প্রবাহিত করতে সক্ষম, যেখানে শ্রমিককে সে কতকগুলো নির্ধারিত শ্রমের মধ্যে সংকুচিত করে রেখেছে; এর অন্যথায় সে রুটিরুজি হারাবে, যেকারণে সে পুঁজিপতির চাহিদার কাছেই নিজেকে জলাঞ্জলি দেবে।
বাজারমূল্যের আকস্মিক উঠানামা মুনাফা ও বেতনের একাংশের তুলনায় ভাতাকে কম আক্রান্ত করে; আবার তা মজুরীর তুলনায় মুনাফাকে কম আক্রান্ত করে। মজুরীর ক্ষেত্রে সবসময়ই কোনটার ক্ষেত্রে আগের মূল্য বহাল থাকে, আর কোনটার মূল্য পড়ে।
পুঁজিপতির লাভের কারণে শ্রমিক অনিবার্যভাবে লাভবান হয় না, কিন্তু প্রথমোক্ত জনের ক্ষতিতে দ্বিতীয়োক্ত জন অনিবার্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে শ্রমিক লাভ করে না, যদি পুঁজিপতি কারখানা বা পণ্যের কারসাজিতে, বা একচেটিয়া কারবারের মাধ্যমে বা তার ভূসম্পদের সুবিধাজনক জায়গায় অবস্থানের কারণে সে বাজারদামকে স্বাভাবিক দামের ঊর্ধ্বে রাখে।
অধিকন্তু, শ্রমমূল্য (*Arbeitspreis*) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির (*Lebensmittel*) মূল্যের তুলনায় স্থির। প্রায়শই তাদের অবস্থান বিপরীত আনুপাতিক। যে বছর দ্রব্যমূল্য চড়া, দ্রব্যের চাহিদা কমার কারণে মজুরী কমে যায়, চাহিদা বাড়লে তা বাড়ে। বিষয়টি ভারসাম্যপূর্ণ। কোনো ক্ষেত্রে শ্রমিককে খাবার ছাড়া থাকতে হয়। যে বছর দ্রব্যমূল্য কম, মজুরী বাড়ে চাহিদা বাড়ার কারণে, কিন্তু মজুরী পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য পড়ার কারণে। এতেও ভারসাম্য।
শ্রমিকদের আরো একটি অসুবিধা:
মুনাফার বিবিধ শাখায় যেখানে পুঁজি কার্যকর হয় তার তুলনায় বিবিধ শ্রমিকের শ্রমমূল্য বিভিন্ন রকমের। কর্মক্ষেত্রে ব্যক্তির সবধরণের স্বাভাবিক (*natürlich*), বুদ্ধিবৃত্তিক (*geistig*) ও সামাজিক (*sozial*) কর্মের প্রকাশ ঘটে এবং সেগুলো নানাভাবে পুরস্কৃত হয়, যখন মৃত পুঁজি আগের মতই প্রকৃত ব্যক্তিক কর্মকান্ডের প্রতি উদাসীন থেকে পথ চলে।
সর্বাগ্রে যেটা লক্ষণীয়, যখন শ্রমিক এবং পুঁজিপতি একাধারে যন্ত্রণা ভোগ করে, তখন শ্রমিক ভোগ করে তা তার অস্তিত্বের জায়গা থেকে আর পুঁজিপতি ভোগ করে তা তার মৃত কুবেরের (*toter Mammon*) মুনাফার জায়গা থেকে।
শ্রমিককে শুধুমাত্র তার দৈহিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের যোগান দেওয়ার জন্য কাজ খুঁজতে হয় না, অর্থাৎ তার কর্মকান্ড টিকিয়ে রাখার, তার সম্ভাবনা জিইয়ে রাখার এবং তার বাস্তবায়নের জন্যেও তা দরকার।
তিনটি পর্যায়কে বিবেচনা করা যাক, যার ভিত্তিতে সমাজ গড়ে উঠতে পারে এবং দেখা যাক সেখানে শ্রমিকের অবস্থা কি।
– যখন সামাজিক সম্পদ কমে তখন শ্রমিকরাই সবচেয়ে বেশি দুর্ভোগ পোহায়, যদিও সমাজের সুদিনে শ্রমিকশ্রেণী বিত্তবানদের ন্যায় নিজেদের জন্য অতটা প্রাপ্তিযোগ ঘটাতে পারেনি… (এই বিভবহীনতায় শ্রমিকশ্রেণীর ন্যায় আর কেউ এত নির্মম যাতনা সহ্য করে না)।
– এখন এমন একটি সমাজের কথা চিন্তা করা যাক, যেখানে সম্পদের প্রাচুর্য বাড়ছে। এই পরিস্থিতি হচ্ছে একমাত্র অবস্থা, যা শ্রমিকের জন্য সুফলদায়ক। এমতাবস্থায় পুঁজিপতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার অবতারণা হয়। শ্রমিকের যোগানের তুলনায় তার চাহিদা থাকে বেশি। কিন্তু:
**প্রথম ক্ষেত্রে:** মজুরী বাড়ার কারণে শ্রমিকদের উপর কাজ বেশি চাপানো হয়। যতবেশি তারা আয় করতে চায়, ততবেশি জীবন থেকে স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়ে লোভের বেদিতে দাসত্বের কাছে তাদের নিজেদের সমর্পণ করতে হয়। আর এভাবে তারা জীবনকে সংক্ষিপ্ত করে ফেলে। তাদের জীবনের এই সংক্ষিপ্ততা সামগ্রিক শ্রমিকশ্রেণীর জন্য সুফলদায়ক, কারণ এর ফলে শ্রমিকের জন্য নতুন চাহিদা বলবৎ থাকে। এই শ্রেণীকে তার একটি অংশকে বলি দিতে হয়, তার সামগ্রিক ধ্বংসকে ঠেকানোর জন্য।
অধিকন্তু, কখন একটি সমাজে ক্রমশ সম্পদের সমাগম ঘটে? দেশের পুঁজি ও রাজস্ব বৃদ্ধির মাধ্যমে। কিন্তু তা সম্ভব:
α) প্রচুর কাজ শ্রমিকদের দিয়ে করিয়ে নিয়ে, যখন পুঁজি হচ্ছে সমষ্টিগত কাজ। আর এর মাধ্যমে শ্রমিকের হাত থেকে ক্রমাগতভাবে আরো অধিকহারে তার উৎপাদনকে নিয়ে নেওয়া হয়; আর তা এমনভাবে প্রতিভাত হয় যে শ্রমিকের কাছে তার সম্পদ বিজাতীয় করে তোলা হয় এবং তার অস্তিত্ব ও কর্মতৎপরতা আরো অধিকহারে পুঁজিপতিদের হাতে সমর্পিত হয়।
β) পুঁজির পুঞ্জীভূতকরণ শ্রমবিভাজনকে বৃদ্ধি করে, শ্রমবিভাজনের মধ্য দিয়ে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি করে; বিপরীতক্রমে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি শ্রমবিভাজন বৃদ্ধি করে, যেভাবে শ্রমবিভাজন পুঁজির পুঞ্জীভূতকরণকে বৃদ্ধি করে। একদিকে এই শ্রমবিভাজনের মাধ্যমে এবং অন্যদিকে পুঁজির পুঞ্জীভূতকরণের মাধ্যমে শ্রমিক ক্রমাগতভাবে আরো নিখাদভাবে তার শ্রমের এবং একটি নির্দিষ্ট, একপক্ষীয়, যন্ত্রবৎ শ্রমের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যেভাবে সে বুদ্ধিবৃত্তিক ও শারীরিক দিক দিয়ে পীড়িত হয়ে যন্ত্রবৎ হয়ে উঠে এবং একটি মানুষ থেকে বিমূর্ত কর্মতৎপরতা ও একটি উদরে পরিণত হয়, একইভাবে সে সর্বদা বাজারমূল্যের সবধরণের হ্রাস-বৃদ্ধি, পুঁজির ব্যবহার এবং ধনাঢ্যদের মন-মর্জির অধীনস্ত হয়। এই ধারায় শ্রমজীবী মানুষের সংখ্যাবৃদ্ধির মধ্য দিয়ে শ্রমিকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে, সেইসাথে তাদের মূল্য কমে। কারখানাতে শ্রমিকদের এই অবস্থা শীর্ষে (*Gipfelpunkt*) পৌঁছায়।
γ) একটি সমাজে যেখানে প্রাচুর্য ক্রমাগতভাবে বাড়ে, সেখানে শুধুমাত্র সবচেয়ে বিত্তবানরাই সুদের উপর নির্ভর করে বেঁচে থাকতে পারে। বাকিরা হয় তাদের পুঁজি কোন দোকান খুলতে নয়তো কোন ব্যবসাতে খাটাবে। এর মধ্যদিয়ে পুঁজিপতিদের মধ্যে যে প্রতিযোগিতা তাও বাড়বে, পুঁজির কেন্দ্রীভূতকরণ বাড়বে, বড় পুঁজিপতিরা ছোট পুঁজিপতিদের ধ্বংস করবে, এবং পূর্বের পুঁজিপতিদের এক অংশ শ্রমিকদের কাতারে নেমে আসবে, ফলে অংশত এর কারণে শ্রমিকের সরবরাহে মজুরী মন্দাদশা ভোগ করবে এবং তারা স্বল্প সংখ্যক বড় পুঁজিপতির উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়বে। এর মধ্যদিয়ে পুঁজিপতির সংখ্যা কমে, শ্রমিক সম্পর্কিত তাদের মধ্যকার দ্বন্দ্ব আর থাকে না; এক্ষেত্রে ইত্যবসরে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাদের মধ্যকার প্রতিযোগিতা আরো বড়, অস্বাভাবিক ও সহিংস হয়ে উঠেছে। এর পরিণতিতে শ্রমিক শ্রেণীর একাংশ ভিক্ষুক বা ক্ষুধার্তের সারিতে (*Bettel- oder Verhungerungsstand*), আর মাঝারি পুঁজিপতিদের (*die mittleren Kapitalisten*) একাংশ শ্রমিকের সারিতে (*Arbeiterstand*) নেমে আসে।
এমনকি সমাজের যে অবস্থাটা শ্রমিকের জন্য সবচেয়ে সুফলদায়ক, সেটিও পরিণতিতে তার উপর অতিরিক্ত কাজের চাপের এবং দ্রুত মৃত্যুর কারণ হয়, তা তাকে যন্ত্রের কাতারে নামায়, পুঁজির দাস বানায়, আর বিপজ্জনকভাবে তা তার জন্য যা পুঞ্জীভূত করে, সেগুলো হলো নতুন প্রতিযোগিতা, আর শ্রমিকের একাংশের জন্য ক্ষুধায় মৃত্যু বা ভিক্ষাবৃত্তি (*Hungertod oder Bettel*)।
মজুরীবৃদ্ধিতে (*bei Erhöhung des Arbeitslohns*) শ্রমিকের মধ্যে পুঁজিপতিদের ন্যায় বিত্তের বাসনা (*Bereicherungssucht*) জাগে, যে বাসনা সে চরিতার্থ করতে পারে নিজের মেধা ও দেহকে বলি দিয়ে (*durch Aufopferung seines Geistes und seines Körpers*)। মজুরীবৃদ্ধিতে পুঁজির পুঞ্জীভূতকরণের আকাঙ্খা তৈরি হয় এবং সেইমত তা ঘটে; ফলতঃ তা শ্রমিককে তার উৎপাদন থেকে আরো বেশি বিজাতীয় করে তোলে। এই ধারায় শ্রমবিভাজন তাকে আরো বেশি একপক্ষীয় ও নির্ভরশীল করে তোলে, যাতে করে তার প্রতিযোগিতা শুধুমাত্র মানুষের সাথে নয়, তা যন্ত্রের সাথেও নিশ্চিত করে। এইভাবে শ্রমিক যন্ত্রের কাতারে নেমে আসে, যন্ত্রের বিরুদ্ধে সে প্রতিযোগী হিসাবে আবির্ভূত হয়। পরিশেষে যেভাবে পুঁজির পুঞ্জীভূতকরণ শিল্পের পরিমাণ, তা শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি করে, আর এই পরিমাণ শিল্পের পুঞ্জীভূতকরণ বৃহৎ পরিমাণ পারস্পরিক ঈর্ষাদায়ক পরিস্থিতির মধ্যে কাজের (*Nachfrage*) প্রসার ঘটায়, অতিরিক্ত উৎপাদন সবশেষে শ্রমিকের এক বৃহদাংশকে কাজ থেকে বিতাড়ন করে ক্ষান্ত হয় অথবা তাদের মজুরীর পরিমাণ পীড়াদায়কভাবে কমিয়ে আনে।
এই হচ্ছে সেই সমাজের পরিণতি, যেখানে শ্রমিকের জন্য অনুকূল পরিবেশ আছে, অর্থাৎ যেখানে সম্পদ বাড়ছে প্রভূত হারে।
**পরিশেষে** যেসব স্থান সম্পদে বাড়ন্ত এবং চূড়ান্ত পরিণতির দিকে, সেখানে শ্রমিকের অবস্থা কি?
– একটি দেশ যেখানে সম্পদ অর্জন সর্বোচ্চ ধাপে পৌঁছেছে, সেখানে মজুরীর পরিমাণ এবং পুঁজি থেকে প্রাপ্ত লাভ (*Kapitalzins*) হয় খুব নিম্ন হারে। শ্রমিকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এতে এত বাড়তে পারে যে, শ্রমিকের বেতন এই পরিমাণে কমবে যে খুব অল্প পরিমাণে শ্রমিক তাতে টিকে থাকবে, আর প্রভূত পরিমাণে শ্রমিকের অবস্থিতির কারণে শ্রমিকের সংখ্যা আর বাড়ানোর কোন সম্ভাবনা থাকবে না। (*Adam Smith, The Wealth of Nations*, vol. 1, p. 84)
অতিরিক্তরা মারা পড়বে।
এইভাবে (অর্থনৈতিক দিক থেকে) নিম্নগামী অবস্থার সমাজে শ্রমিকের দুরাবস্থা বর্ধনশীল, উন্নয়নশীল সমাজে জটিল, আর সামগ্রিকভাবে উন্নত সমাজে স্থির।
স্মিথের মতে (*Adam Smith*, ১৭২৩-১৭৯০) যে সমাজে বেশিরভাগ লোক (অর্থনৈতিক দিক থেকে) ভুক্তভোগী, সে সমাজ সুখী নয়; এমনকি সেই সমাজ সর্বাপেক্ষা ধনী হলেও এবং সেখানে জাতীয় অর্থনীতি (বিশেষতঃ যে সমাজে ব্যক্তিগত লাভালাভ কার্যকরী) সমাজকে সর্বোচ্চ বিত্ত-বৈভবের দিকে ঠেলে দিলেও পরিণতিতে সেই সমাজ অসুখী বলেই পরিগণিত।
যদি আমরা শ্রমিক ও পুঁজিপতির দিকে নজর দেই, আমরা দেখি মজুরী বৃদ্ধিতে ও সেই সাথে শ্রম-সময় হ্রাসের কারণে পুঁজিপতিই সবচেয়ে বেশি ক্ষতিপূরণ পান। আর মজুরীবৃদ্ধি ও সুদবৃদ্ধি পণ্যের উপর সরল ও জটিল সুদ আরোপ করে।
এখন আমরা নিজেদের রাজনৈতিক-অর্থনীতিবিদের (*Nationalökonom*, ইংরেজিতে *Political Economist*) জায়গায় দাঁড় করাই এবং তার ভিত্তিতে শ্রমিকদের তত্ত্বীয় এবং ব্যবহারিক দাবীদাওয়া বিচার করি।
তিনি (এডাম স্মিথ) বললেন যে, উৎপত্তিগতভাবে এবং তাৎপর্যগতভাবেও শ্রমিকদের দ্বারা উৎপন্ন সমস্ত পণ্য শ্রমিকদেরই। কিন্তু সেইসাথে তিনি এও বললেন যে, শ্রমিকদের ভাগে পড়ে সামান্য, সবচেয়ে নিম্নমানের অংশ (*allergeringstes Teil*) থেকে, আর তা এতই কম যে, তা দিয়ে কোন মানুষ বাঁচতে পারে না, বাঁচতে পারে একজন শ্রমিক; আর এই শ্রমিকরা তো মনুষ্য পদবাচ্য নয়; তাদের দিয়ে বিকশিত হয়েছে এক দাসানুদাস শ্রেণীর, শ্রমিকের পরিচয়ে।
রাজনৈতিক-অর্থনীতিবিদরা বলেন, শ্রম দিয়ে সব কেনা যায়, আর পুঁজি একীভূত শ্রম ছাড়া কিছুই না; আবার সেই সাথে তারা এও বলেন যে, সবকিছুই শ্রমিকের ক্রয়ক্ষমতার নাগালের বহুদূরে, বিকিয়ে দেওয়ার মত আছে তার কেবল নিজেকে ও তার মনুষ্যত্বকে।
ভূমির মালিক ভাড়াবাবদ ক্ষেতের তিনটি ভূমিজাত পণ্যের লাভের সমতুল্য এবং ব্যস্ত পুঁজিপতি তার বিনিয়োগকৃত টাকার অন্ততঃ দ্বিগুণ লাভ আকারে আদায় করে; সেখানে শ্রমিক সর্বোচ্চ যা আয় করে, তাতে তার চারটি সন্তান থাকলে দুটিকেই না খেয়ে ক্ষুধায় মরতে হয়।
রাজনৈতিক-অর্থনীতিবিদদের মতে, যখন শ্রম হচ্ছে শ্রমিকের একমাত্র সক্রিয় সম্বল, তখন শ্রমই হচ্ছে একমাত্র উপজীব্য যার মাধ্যমে মানুষ প্রকৃতি সঞ্জাত পণ্যের মূল্য বৃদ্ধি করে; ভূমির মালিক এবং পুঁজিপতি — শুধু এরাই অলস দেবতাদের (*faule Götter*) ন্যায় সুবিধাভোগী, তারা শ্রমিকের উপরওয়ালা এবং আইন তাদের সামনে নতজানু।
রাজনৈতিক-অর্থনীতিবিদদের মতে, শ্রম হচ্ছে পণ্যের একমাত্র অপরিবর্তনশীল মূল্য; আর এর মত বড় হতভাগাও আর কেউ নেই। এর অবস্থার হেরফেরের জন্য কোন দৈবিক কিছুও ঘটে না।
যখন শ্রম-বিভাজন (*Teilung der Arbeit*) কাজের উৎপাদন ক্ষমতা (*Produktivkraft*) এবং সমাজের শ্রী ও সম্পদ বৃদ্ধি করে, সমাজ তখনো দারিদ্র্যের কশাঘাতে শ্রমিককে যন্ত্রের পর্যায়ে নামিয়ে আনে। যখন শ্রম সমাজে পুঁজির সঞ্চয় ঘটায় এবং তার মাধ্যমে সমাজের বিত্ত-বৈভবের (*Wohlstand*) ক্রমিক বৃদ্ধি ঘটায়, তখনো সমাজ শ্রমিককে পুঁজিপতির উপর নির্ভরশীল করে রাখে, তাকে আরো বড় প্রতিযোগিতার মধ্যে এনে ফেলে, অতি উৎপাদনের (*Überproduktion*) মৃগয়াতে (*Hetzjagd*) ঠেলে দেয়, শ্রান্ত করে তোলে তাকে।
রাজনৈতিক-অর্থনীতিবিদদের মতে, যখন শ্রমিকের স্বার্থ সমাজের স্বার্থের বিরুদ্ধে যায় না, তখনো সমাজ সব সময় ও প্রয়োজন মাফিক শ্রমিকের স্বার্থের বিরুদ্ধে কাজ করে।
রাজনৈতিক-অর্থনীতিবিদদের মতে, শ্রমিকের স্বার্থ কখনোই সমাজের স্বার্থের বিরুদ্ধে যায় না, কারণ; ১) মজুরীবৃদ্ধিতে শ্রমসময়কে সংকুচিত করে সংগতি বিধান করা হয়, ২) সমাজের সাথে সম্পর্কের কারণে সমাজের মোট উৎপাদিত পণ্য ও সেবা (*Bruttoprodukt*) এবং খরচ বাদ দিয়ে প্রাপ্ত সমাজের মোট উৎপাদিত পণ্য ও সেবা (*Nettoprodukt*) একই। আর এইক্ষেত্রে ব্যক্তির জায়গাতে নেটোর (*Netto* — অর্থাৎ খরচ বাদ দিয়ে সমাজের মোট উৎপাদিত পণ্যের) একটি গুরুত্ব আছে।
বর্তমানের এইসব শর্তের অধীনে থেকেও শ্রমের লক্ষ্য হচ্ছে যথাসম্ভব সম্পদ বাড়ানো, আর এর ফলে শ্রম হয় আত্মঘাতী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত — এই বলেন রাজনৈতিক-অর্থনীতিবিদগণ, আর এসব ঘটে শ্রমিকের অজ্ঞতার কারণে।
তত্ত্বগত জায়গায় জমির খাজনা ও পুঁজির লাভ দুই-ই শ্রম মজুরীর কারণে হ্রাসের (*Abnahme*) শিকার; আসলে মজুরী নিজেই হ্রাস, আর ভূমি ও পুঁজি শ্রমিকের কাছে তার যাওয়াকে অনুমোদন দেয়; এ হচ্ছে শ্রম থেকে আহরিত সুবিধা (*Gewinn*), যা শ্রমিকের দিকে যায়, শ্রমের দিকেও যায়।
সমাজের অর্থনৈতিক পড়তি দশায় শ্রমিক সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় পড়ে; আর স্থিরভাবে বলতে গেলে সে এই ক্লেশকর অবস্থার সম্মুখীন হয় সমাজে তার শ্রমিকরূপে অবস্থানের জন্য। কিন্তু এই ক্লেশের জন্ম শ্রেণীগত কারণে সমাজের অভ্যন্তরে।
কিন্তু সমাজের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সময়েও সমাজে শ্রমিকের শ্রমসৃষ্ট পণ্য ও সম্পদ তার ধ্বংস ও চরম দারিদ্র্যের কারণ। এই ক্লেশকর অবস্থা (*Elend*) এখনকার শ্রমসত্ত্বা থেকেই উৎসারিত।
বিত্ত-বৈভবে পূর্ণ রাষ্ট্র একটি আদর্শ রাষ্ট্র অন্ততঃ রাজনৈতিক-অর্থনীতির মানদণ্ডে, সুশীল সমাজের জায়গা থেকেও; কিন্তু শ্রমিকের জন্য তা এক অপরিবর্তনশীল ক্লেশ।
এটি না বললেও চলে যে, রাজনৈতিক-অর্থনীতি একজন প্রলেতারিয়েতকে (*Proletarier*) অর্থাৎ যার পুঁজি ও ভূমির খাজনা নেই, যে কেবলই শ্রম ও একপক্ষীয় বিমূর্ত কাজ করে জীবন চালায় তাকে একজন শ্রমিক হিসাবেই দেখে। রাজনৈতিক-অর্থনীতির কাছ থেকে শ্রমিকের জন্য অনুমোদন এইটুকু যে, একটি ঘোড়ার মত তার কাছ থেকে শ্রমপ্রাপ্তির জন্য যতটুকু দরকার সে ততটুকুই পাবে। শ্রমিকের বেকারত্বের কালে সে তার কাছে মনুষ্য পদবাচ্য নয়, বরং তার বিবেচনার ভার সে ছেড়ে দেয় অপরাধ আইন, চিকিৎসক, ধর্ম, পরিসংখ্যান সারণী, রাজনীতি ও ভিক্ষুক-পর্যবেক্ষকের হাতে (*Bettelvogt*)।
রাজনৈতিক-অর্থনীতির উপর দাঁড়িয়ে উপরের আলোচনার সাপেক্ষে দুটি প্রশ্নের উত্তর দেওয়া যাক:
– বিবর্তনের মধ্য দিয়ে মানবজাতির বৃহদংশকে বিমূর্তকাজের মধ্যে সংকুচিত করে এনে মানবজাতি তার কি তাৎপর্য ব্যাখ্যা করছে?
– বৃহদার্থে সংস্কারকরা কি ভুল করেন যখন হয় তারা মজুরীবৃদ্ধি করে শ্রমিক শ্রেণীর অবস্থার উন্নয়ন করেন অথবা মজুরী সমান করে দিয়ে (প্রুধোঁর মত) সমতা বিধান করাই সমাজ বিপ্লবের কাম্য মনে করেন?
রাজনৈতিক-অর্থনীতিতে শ্রমের আবির্ভাব হয় কাজে নিয়োগপ্রাপ্তির আকারে।
“এটি জোর দিয়ে বলা চলে যে, ঐসব কাজ যেগুলো বিশেষ ব্যবস্থা অথবা দীর্ঘ শিক্ষা দাবি করে, সেগুলো সর্বোতভাবে লাভজনকতর হয়ে উঠেছে; আর তুলনামূলকভাবে যান্ত্রিক একঘেঁয়ে এইসব কাজ, যেগুলোতে প্রত্যেকেই একে অন্যের ন্যায় দ্রুত ও সহজে প্রশিক্ষণপ্রাপ্ত হতে পারে, ক্রমশ বর্ধিষ্ণু প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে, এবং তা করতে বাধ্য। সেইসাথে এখন তার প্রাতিষ্ঠানিক পরিস্থিতিতে এই জাতীয় কাজ সবচেয়ে বেশি সংখ্যায় হাজির। গত ৫০ বছরের তুলনায় প্রথম শ্রেণীর শ্রমিকরা এখন ৭ গুণ বেশি আয় করে, আর পরের শ্রেণী করে ৫০ বছর আগের মতই; আর এই দুই শ্রেণী মিলে গড়ে ৪ গুণ বেশি আয় করে আগের তুলনায়। এককভাবে একটি ভূমিতে প্রথম শ্রেণীর শ্রমিক বাস করে সাকুল্যে ১০০০, আর দ্বিতীয় শ্রেণীর বাস করে দশ লক্ষ; অর্থাৎ ৯৯৯,০০০ লোকই ৫০ বছর আগের জায়গা থেকে উপরে উঠতে পারেনি। বরং নিত্যদিনকার জিনিসপত্রের (*Lebensbedürfnisse*) দামবৃদ্ধিতে তাদের অবস্থা হয়েছে আরো করুণ। কিন্তু ঐ ভাসাভাসা গড় দেখে অগণিত মানুষ নিজেদেরকে প্রতারণা করছে। মজুরীর পরিমাণ হচ্ছে শ্রমিকের আয় মাপার মাত্র একটি মাপকাঠি; কারণ শেষোক্তটি মাপা হয় তার স্থায়িত্বকাল নজরদারি করার জন্য। আর এতে ক্রমাগত (অর্থনৈতিক) হ্রাস-বৃদ্ধি ও স্থবিরতার কালে এনার্কির (*Anarchie*) জায়গা থেকে স্বাধীন প্রতিদ্বন্দ্বিতার কোন অবকাশ নেই। পরিশেষে পূর্বের ও এখনকার কর্মঘণ্টা বিবেচনা করতে হচ্ছে। অবশ্য তা মূলতঃ ইংরেজ শ্রমিকদের কারণে ঘটছে ২৫ বছর যাবৎ, তাদের সুতার মিলের অবস্থার প্রেক্ষিতে, সেখানে মুনাফালোভী উদ্যোক্তাদের কারণে শ্রমঘণ্টা সংকোচনকারী যন্ত্রপাতির আমদানির কারণে; যার ফলে শ্রমিকের শ্রমসময় দাঁড়িয়েছে ১২ থেকে সর্বোচ্চ ১৬ ঘণ্টাতে। একদেশে কিংবা কোন এক শিল্পের কোন একটি শাখাতে এই বৃদ্ধি ধনীদের দ্বারা সর্বত্র কম বা বেশি শ্রমসময় বৃদ্ধির এবং চূড়ান্তভাবে শ্রমিক শোষণের বৈধতা দিচ্ছে”। (*Wilhelm Schulz: Die Bewegung der Produktion*, S. 65)
প্রকৃতপক্ষে সত্যি নয়, তবুও ধরে নিই যদি একথাটি সত্যি হতো যে, সমাজের সব শ্রেণীর গড় আয় (*Durchschnittseinkommen*) যদি বাড়তো, তবে তাদের আয়ের পার্থক্য এবং তুলনামূলক দূরত্বও বাড়তো; আর তাতে বিত্ত ও দারিদ্র্যের পার্থক্য আরো তীক্ষ্ণ হতো। এখন যেহেতু সামগ্রিক উৎপাদন (*Gesamtproduktion*) বাড়ে, সেই হারেই যেভাবে এখানে অভাব, আকাঙ্খা ও দাবীও বাড়ে, যার ফলে তুলনামূলক দারিদ্র্য বাড়ে, কিন্তু চরম দারিদ্র্য কমে। সামুয়েড কুকুর (*Samojedenhund*) যে মাছের তেল ও পঁচা-বাসী মাছ খেয়ে বাঁচে, সে দরিদ্র নয়, কারণ সে যে বিচ্ছিন্ন সমাজের অধিবাসী, সেখানে সবার চাহিদা ঐ। কিন্তু সামনে অগ্রসরমান একটি রাষ্ট্রে প্রায় এক দশকে সামগ্রিক উৎপাদন সমাজের তুলনায় এক তৃতীয়াংশ বাড়ে, আর ঐ দশ বছরের শেষেও শ্রমিক ঐ একই পরিমাণ আয় করে, যদিও সে আগের তুলনায় দরিদ্র হয়েছে আরো এক তৃতীয়াংশ বেশি।” (পূর্বোক্ত, S. 65, 66)
আবার রাজনৈতিক-অর্থনীতি শ্রমিককে চেনে শুধু শ্রমজীবি পশু (*Arbeitstier*) হিসাবে, কঠোরভাবে শারীরিক প্রয়োজনে সীমিত হয়ে আসা গৃহপালিত পশুর আকারে।
“একটি জনগোষ্ঠীর নিজেকে বুদ্ধিবৃত্তিক ও স্বাধীনভাবে গড়ে তুলতে হলে তাকে শরীরবৃত্তীয় প্রয়োজনের দাসত্ব থেকে নিজেকে অবমুক্ত করতে হয়, দেহের দাসত্বে ছেদ টানতে হয়। সেক্ষেত্রে সর্বাগ্রে সময় দেয়া প্রয়োজন নিজের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনের এবং বুদ্ধিবৃত্তিক কর্ম উপভোগ করতে পারার জন্যে। কাজের গঠনমূলক উন্নতি ঐ সময়কে অর্জন করে। নতুন চালিকাশক্তিসমূহ এবং উন্নততর যন্ত্রপাতিসমূহের উদ্ভাবনের ফলে সুতার কারখানার এখন একজন মাত্র শ্রমিক বিনা ব্যতিক্রমে ১০০ জন শ্রমিকের, এমনকি ক্ষেত্রবিশেষে পূর্বের ২৫০-৩০০ শ্রমিকের কাজ করতে পারে। একইভাবে উৎপাদনের অন্যান্য শাখাগুলোতেও এই ঘটছে, কারণ বাইরের প্রাকৃতিক শক্তিসমূহ মানুষের শ্রমে আরো বেশি করে শামিল হচ্ছে। যদি পূর্বে কোন বস্তুগত তৃপ্তির জন্য কোন নির্ধারিত পরিমাণ সময় ও মানুষের শ্রমের প্রয়োজন হতো, তবে এখন সেসবের প্রয়োজন কমে হয়েছে অর্ধেক; আর তা ঘটছে জৈবিক পরিতৃপ্তির কোন বিয়োজন ব্যতিরেকেই, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের পরিসীমা ও তার ভোগের আঙ্গিক বৃদ্ধি করেই। — আর এখন লুঠের মাল বন্টনে আমরা ভাগ পাই মহাকালের (*Kronos*) স্বীয় আঙিনার মধ্যেই; এই সিদ্ধান্ত নির্ধারিত হয় অন্ধের পাশা খেলার মাধ্যমে অন্যায্য আকস্মিকতার মধ্য দিয়ে। আমরা ফরাসীদেশের হিসাব থেকে পাই, গড়পরতা শ্রমঘণ্টা প্রতিদিন ৫ হলেই শ্রমিক সমাজের সমস্ত বস্তুগত চাহিদা পূরণ করতে সক্ষম […] যন্ত্রের পূর্ণ কর্মসম্পাদনের কারণে শ্রমঘণ্টা বাঁচার পরেও অগণিত মানুষের জন্য ঐ দাসত্বের সময় বেড়েই চলেছে।”(পূর্বোক্ত, S. 67, 68)
“যৌগিক বা সমন্বিত কাজের জায়গায় সরল কাজের আমদানির মধ্যে প্রয়োজন হয় পূর্বেরটির যবনিকাপাতের। আর তাতে এখন প্রথমে একই ধরনের কাজ, যেগুলোর ক্রমাগত পুনরাবৃত্তি হয় (*die gleichförmige Wiederholung der Operationen*) সেগুলোর একাংশ শিকার হবে যন্ত্রের, আর একাংশ শিকার হবে মানুষের। প্রকৃতি জগৎ থেকে, সেই সাথে সাযুজ্যপূর্ণ অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি যে, এই অসীম একঘেঁয়ে কাজ মনের ও সেইসাথে দেহের ক্ষতি করে; আর এই বিবিধ যন্ত্রের সমন্বিত অবস্থার কবলে পড়ে নামমাত্র শ্রম-বিভাজন বহুহাত দিয়ে নিজের অসুবিধাই ডেকে আনছে। এই অসুবিধাসমূহ অপরাপর বহু বিষয়ের সাথে অধিক হারে কারখানার শ্রমিকের মরণশীলতা নিশ্চিত করে। […] এই বৃহৎ পার্থক্য বিবেচনায় নেওয়া হয়নি, […] কতদিন মানুষ যন্ত্র দিয়ে কাজ করবে, আর কতদিন সে নিজেই যন্ত্র হয়ে কাজ করবে।” (পূর্বোক্ত, S. 69)
“ভবিষ্যতে জনজীবনে প্রাকৃতিক জড়শক্তি, যা যন্ত্রে ব্যবহৃত হয়, সেগুলোই হবে মানুষের দাস ও ভৃত্য।” (পূর্বোক্ত, S. 74)
“ইংরেজের তাঁতশিল্পে এখন মাত্র ১৫৮,৮১৮ জন পুরুষ ও ১৯৬,৮১৮ জন নারী কর্মরত। ল্যাংকাস্টারের জমিদারীতে সুতার কারখানায় ১০০ জন পুরুষ শ্রমিকের বিপরীতে ১০৩ জন নারী কাজ করে এবং স্কটল্যান্ডে যা ২০৯ জন। লিডসে ইংরেজের শণের তন্তুর কারখানাতে ১০০ জন পুরুষের বিপরীতে ১৪৭ জন নারী কর্মরত; দ্রুডেন এবং স্কটল্যান্ডের পূর্বতীরে তা ২৮০। ইংরেজের রেশমশিল্পে প্রচুর সংখ্যক নারী কর্মরত; উলশিল্পে বেশি শারীরিক সক্ষমতা জরুরী বলে সেখানে পুরুষের সংখ্যা বেশি। উত্তর-আমেরিকার সুতার কারখানাগুলোতেও ১৮৮৩ নাগাদ ১৮,৫৯৩ জন পুরুষের সাথে অন্যূন ৩৮,৯২৭ নারী কর্মরত ছিলো। কর্মক্ষেত্রের গঠনগত পরিবর্তনের কারণে অনেক কাজ এখন মেয়েদের হস্তগত হয়েছে […] মেয়েরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অবস্থান […] দুই লিঙ্গই এখন সামাজিক সম্পর্কের কারণে পরস্পরের নিকটবর্তী হয়েছে”। (পূর্বোক্ত, S. 71, 72)
“জলীয়বাষ্প ও পানি চালিত ইংরেজ তাঁতশিল্পে ১৮৩৫ নাগাদ ৮-১২ বছরের শিশু কাজ করতো ২০,৫৩৮; আর ১২-১৩ বছরের ৩৫,৮৬৭ এবং শেষে ১৩-১৮ বছরের মধ্যে ১০৮,২০৮। […] যন্ত্রের স্বাধীন ক্রমিক উৎকর্ষ একই জাতীয় কাজ (*alle einförmigen Operationen*) ক্রমাগতভাবে মানুষের হাত থেকে কেড়ে নিচ্ছে উৎপাদনের ক্রমিক সমস্যা সমাধানকল্পে। এই প্রচণ্ড গতিময় উন্নতিশীল পরিস্থিতিতে এখন পুঁজিপতিরা সমাজের অন্ত্যজ শ্রেণীর এমনকি শিশুদের শক্তি পর্যন্ত সহজতম ও সবচেয়ে গতানুগতিকভাবে শোষণ করতে পারে, বিনা যন্ত্রে বা যন্ত্রের সাহায্য নিয়ে”। (*Wilhelm Schulz: Die Bewegung der Produktion*, S. 70, 71)
“লর্ড ব্রুগামের (*Lord Brougham*, ১৭৭৮-১৮৬৮) আহ্বান ছিলো শ্রমিকদের প্রতি, ‘তোমরা সব পুঁজিপতি হয়ে যাও!’ এ এক নষ্টের গোড়া যে, অগণিত লোক কষ্টে ক্লিষ্ট হয়ে, দেহকে যাতনা দিয়ে, নৈতিকতা ও বুদ্ধিবৃত্তিকে পঙ্গু করে বেঁচে থাকার সামান্যটুকু শুধু আয় করতে পারে; আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, তারপরেও তারা ঐটুক প্রাপ্তিকেই সৌভাগ্য মনে করে।”(পূর্বোক্ত, S. 60)
*Pour vivre, les non-propriétaires sont obligés de se mettre directement ou indirectement au service des propriétaires, c’est-à-dire d’être dans la dépendance de ceux-ci.*
(বেঁচে থাকার জন্য বিত্তহীন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিত্তবানের সেবা করতে বাধ্য হয়; যার অর্থ দাঁড়ায় তার স্বাধীনতা বিক্রি করা। — *Théories nouvelles d’économie sociale* par Ch. Comte; S. 409)
*Domestic servants, wage-workers, day-labourers or piece-workers*
(গৃহকর্মী — মজুরী-শ্রমজীবী; বেতন-কর্মী — ক্ষুদ্র বেতন বা পরিশোধ্য, পূর্বোক্ত, S. 409, 410)
“Emprunter du travail”, “prêter du travail à profit”, “faire travailler pour autrui.” “Prêter des instruments de travail”, “prêter des instruments de travail à profit”, “faire travailler autrui par ses instruments.” (রেফ. p. 411)
“Cette constitution économique condamne l’homme à un travail dégradant, à côté duquel la sauvagerie paraît être un état royal.”
(এই অর্থনৈতিক সংবিধান মানুষকে এমন হীন শ্রমের কাতারে নামিয়ে আনে যে, সেই তুলনায় অসভ্য বন্যতাও তার কাছে এর চেয়ে রাজকীয় অবস্থা বলে মনে হয়। পূর্বোক্ত, S. 417, 418)
বিত্তহীনের সর্বপ্রকারের বেশ্যাবৃত্তি। (পূর্বোক্ত, S. 421) নেকড়া সংগ্রহকারী।
শার্ল লুদঁ (*Charles Loudon*) তার বই *Solution du problème de la population* ইত্যাদিতে লিখেছেন যে, ইংল্যান্ডে বেশ্যার সংখ্যা ষাট থেকে সত্তর হাজারের মধ্যে হবে। আর নৈতিক জায়গা থেকে স্খলিত নারীর (*les femmes débauchées*) সংখ্যাও হবে ঐরকমই বড়। S. 228.
“La misère des populations croît avec leur misère, et le comble du dénuement se trouve dans la revendication des droits de l’homme.”
(দারিদ্র্যপীড়িত লোকসংখ্যা তাদের দুর্ভোগকে সাথে নিয়েই বাড়ে, আর চূড়ান্ত বঞ্চনা পুঞ্জীভূত হয়ে তা মানবসত্ত্বার বিবদমান অধিকার আদায়ের দাবীতে অস্তিত্বশীল থাকে। […] ১৮২১ সালে আয়ারল্যান্ডের জনসংখ্যা ছিলো ৬,৮০১,৮২৭। ১৮৩১ সালে তা বেড়ে দাঁড়ায় ৭,৭৬৪,০১০; অর্থাৎ প্রতি দশ বছরে ১৪% করে বাড়ে। আয়ারল্যান্ডের সবচেয়ে বিত্তবান প্রদেশ লেইন্সটারে লোকসংখ্যা বেড়েছে মাত্র ৮%; অন্যদিকে কোনেউটে, যেটি আয়ারল্যান্ডের সবচেয়ে দুর্দশাগ্রস্ত প্রদেশ, লোকসংখ্যা বেড়েছে ২১%। (*Extraits des Enquêtes publiées en Angleterre*. Vienne, 1840.) রেফ: *De la misère* etc. t. II, p. [36,] 37.)
রাজনৈতিক-অর্থনীতি বিমূর্ত কাজকে (*Arbeit abstrakt*) বস্তু জ্ঞান করে; শ্রম হচ্ছে এক মার্চেন্ডাইজ (*marchandise*); পণ্যের চাহিদা মাফিক তার দাম বাড়ে, আর চাহিদা পড়লে দাম কমে। “Comme marchandise, le travail doit aussi baisser de prix” (পণ্যের ন্যায় ক্রমাগত শ্রমের দামও কমে; পূর্বোক্ত, S. 43); আর এটি ঘটে অংশতঃ পুঁজিপতি ও শ্রমিকের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার জেরে, আর কখনো শ্রমিকদের নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার জেরে।
“[…] la classe ouvrière, marchande de travail, est forcée de se contenter d’une faible partie de son produit […] la théorie du travail marchand n’est-elle pas la théorie de l’esclavage déguisé?”
(শ্রমজীবী সম্প্রদায় — শ্রম ব্যবসায়ী, এদের পণ্যের এক সামান্য অংশ নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য করা হয় […] শ্রম ব্যবসার তত্ত্ব কি তাহলে ছদ্মবেশী দাসত্বের তত্ত্ব? পূর্বোক্ত, S. 43. কেন মানুষ শ্রমের মধ্যে এক বিনিময় মূল্য ছাড়া কিছু দেখে না?” পূর্বোক্ত, S. 44.)
সুবিধামত বাজারে বেশি বিকোয় নারী ও শিশু; কারণ তাদের মূল্য পুরুষদের তুলনায় কম। পূর্বোক্ত।
“Le travailleur qui se loue n’est pas un vendeur libre […] le capitaliste est toujours libre d’employer le travail, et l’ouvrier est toujours forcé de le vendre. La valeur du travail est entièrement détruite, s’il ne peut pas le vendre à chaque instant. Le travail ne peut pas être accumulé, ni épargné, comme le peut un produit réel.”
“Le travail est la vie, and si la vie ne se vend pas chaque jour, elle est bientôt détruite. La vie est donc une marchandise, ce qui veut dire qu’il faut admettre l’esclavage.” (S. 49, 50; পূর্বোক্ত)
যদি শ্রম একটি পণ্য হয়, তবে এই শ্রম সবচেয়ে দুর্ভাগ্যজনক বৈশিষ্ট্য দ্বারা পূর্ণ (*so ist es die unglücklichste aller Waren*)। কিন্তু রাজনৈতিক-অর্থনীতির নীতিমালার মানদণ্ডে তা সে নয়, কারণ সে মুক্ত বাণিজ্যের মুক্ত ফলাফল (*freies Resultat des freien Handels*) নয়। (পূর্বোক্ত, p. 50)
**বর্তমান অর্থনৈতিক প্রশাসন**
শ্রমের মূল্য ও শ্রমিকের মজুরীকে কমায়; সে শ্রমিককে পূর্ণতা দেয় কিন্তু মানুষকে টেনে নামায়। (p. 52, 53)
শিল্প পরিণত হয়েছে এক যুদ্ধে এবং বাণিজ্য পরিণত হয়েছে এক খেলায়। (p. 62)
(ইংল্যান্ডের) সূতাকারখানার যন্ত্রে কাজ করে ৮ কোটি ৪০ লক্ষ লোক। (p. 193)
শিল্প প্রতিষ্ঠিত হয়েছে জবরদখলমূলক যুদ্ধের প্রেক্ষাপটে।
সে সেইসব মানুষের জীবনকে ধ্বংস করেছে যারা সেনাবাহিনী তৈরি করেছে বড় বড় দখলদারীদের মত ঔদাসীন্য দেখিয়ে। তার লক্ষ্য ছিলো ধন-সম্পদের, কিন্তু তা মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য নয়। (Buret, p. 20)
এই স্বার্থসমূহ (অর্থাৎ অর্থনৈতিক) যখন তাদের আজ্ঞায় ছেড়ে দেওয়া হয় […] অবধারিতভাবেই তারা দ্বন্দ্বে জড়ায়, যুদ্ধ ছাড়া আর কোন মধ্যস্থতাকারী সেখানে থাকে না, এবং এর মীমাংসা হচ্ছে একপক্ষকে পরাজয় ও মৃত্যু দেওয়া, আর অপর পক্ষকে বিজয় […] এ হচ্ছে বিরুদ্ধবাদীদের যুদ্ধ যেখানে বিজ্ঞান খুঁজে শৃঙ্খলা ও ভারসাম্য: অবিরত যুদ্ধ হচ্ছে শান্তি উপার্জনের একমাত্র পন্থা, এ যুদ্ধকে ডাকা হয় প্রতিদ্বন্দ্বিতা নামে। (p. 23)
শিল্পযুদ্ধ সফলতার সাথে চালানোর জন্য দরকার অসংখ্য সৈনিকের, যাদের সে যে জায়গায় একত্রিত করতে পারে সেই একই জায়গায় তাদের ব্যাপকহারে বিনাশও করতে পারে। এই সৈন্যরা কোন ভক্তি (*devouement*) বা দায়িত্বের জায়গা থেকে তাদের উপর চাপানো এই যাতনা সহ্য করে না; তা করে শুধুই ক্ষুধার যন্ত্রণা এড়াতে। তাদের উপরওয়ালাদের কারো সাথে তাদের সংযুক্তি বা আসক্তি কোনটাই নেই; তাদের অধীনস্তদের প্রতিও তাদের কোন সদাশয়তার মনোভাব নেই। তারা তাদের কোন মানুষ মনে করে না, মনে করে নিছক উৎপাদনের যন্ত্র; যাদের দরকার হচ্ছে যতটা সম্ভব অধিকহারে এবং যতটা সম্ভব কম খরচে কাজ করিয়ে নেবার জন্য। এই শ্রমিকের দল যারা দলে দলে সমবেত হয়, তারা অনায়াসে সবসময় যে কাজ পাবে, তার কোন নিশ্চয়তা নেই। শিল্প-কারখানায় তখনই শুধু তাদের ডাক পড়ে, যখন তাদের প্রয়োজন হয়; দরকার শেষ হলে মুহূর্তেই তাদের তাড়ানো হয় সামান্যতম বিবেচনা না দেখিয়ে। শ্রমিকেরা তাদের ব্যক্তিত্ব ও সামর্থ্য বেচে, সামান্য যা তারা পায় তার বিনিময়ে। কাজ যত লম্বা, যন্ত্রণাদায়ক ও জঘন্য কাজ হবে, তার বিনিময়ে পারিশ্রমিকও হবে ততই কম। এরা তারা যারা ১৬ ঘণ্টা প্রতিদিন ক্রমাগত ধকল সয়ে কাজ করে, তা শুধু তাদের মৃত্যুকে এড়ানোর বৈধতা কিনতে। (পূর্বোক্ত, p. 68, 69)
আমাদের এই অভিযোগ […] যা কমিশনারদের কাছে তাঁতীদের অবস্থা তদন্তে প্রাপ্ত, তা হচ্ছে বড় বাণিজ্যিক শহরগুলো তাদের লোকসংখ্যা খোয়াবে, যদি না তারা পাশ্ববর্তী গ্রামাঞ্চলগুলো থেকে নিয়মিত সবল মানুষ ও তাজা রক্তের সরবরাহ না পায়। (p. 362)
—
**ফুটনোটসমূহ (সংশোধিত):**
– মার্ক্স এখানে ‘common humanity’ শব্দযুগলের জার্মান অনুবাদে এডাম স্মিথের ফরাসি অনুবাদক Germain Garnier কর্তৃক ব্যবহৃত *simple humanité* থেকে নিয়েছেন; জার্মান অনুবাদের শিরোনাম ছিল “Recherches sur la nature et les causes de la richesse des nations”। অনুবাদটি ১৮০২ সালে প্যারিসে প্রকাশিত হয়। ↑
– এই বাক্যের অনেক শব্দের বা শব্দাংশের কালি মুছে যাওয়ায় সেগুলোর অর্থের সাথে সংগতি রক্ষা করে শব্দ বা শব্দাংশ বসানো হয়েছে। ↑
– মার্ক্স এই অংশটুকু ফরাসিতেই লিখেছিলেন। ↑
– *geistig* শব্দের অর্থ বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক দুই-ই হয়। তবে আমার মতে এখানে বুদ্ধিবৃত্তিক অর্থই বেশি প্রাসঙ্গিক। আধ্যাত্মিক শব্দের বহুল ব্যবহৃত জার্মান শব্দ হচ্ছে *geistlich*। ↑
– এই বইয়ের সমস্ত ফরাসি বাক্যের অনুবাদও এই বইয়ের একই অনুবাদকেরই। ↑
– মার্ক্স এখানে সুতার কারখানার যন্ত্রপাতির কথা (*Die Baumwollbearbeitungsmaschinen*) বুঝিয়েছেন। ↑